এই মুহূর্তে যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটেছে, তা ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কার্যত এ যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্বের অর্থনীতি ও জ্বালানিপ্রবাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।’‘জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিন ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ যাবতীয় বিষয় পূর্ণরূপে কার্যকারিতায় আসবে। সেক্ষেত্রে সংকট আরও মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ।’ তিনি লেখেন, ‘জ্বালানি সংকট শুধু যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সকল কাজে প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেটের গতিপ্রকৃতিও ঝুঁকিতে পড়বে।’‘এ অবস্থায় আমরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শতশত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।’এইচএ   

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ
আ. লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় Read more

অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমামের মৃত্যু
অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমামের মৃত্যু

কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম
বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম

বগুড়া জেলা কারাগারে বন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন হিরো আলম। এ সময় তিনি কারাগারের জেলার ও বন্দিদের সঙ্গে কুশল Read more

বেড়েছে স্বর্ণের দাম
বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বর্ণ Read more

ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ
ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন