বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে  সতর্কবার্তায়। এ ছাড়াও অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে।দূতাবাস চীনা নাগরিকদের ‘বিদেশি স্ত্রী কেনা’র ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিবাহ করার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছে।জানা গেছে, চীনে নারী-পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সে দেশের বহু পুরুষ বিবাহের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করছেন। টাকার বিনিময়ে কিছু কিছু এজেন্সি এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার কাজ করছে। আর এর আড়ালে চলছে মানবপাচার।চীনা দূতাবাস জানায়, তাদের দেশ কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিবাহ ম্যাচমেকিং পরিষেবা চালানোর অনুমতি দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন রোমান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষতি এড়ানো যায়। এ ধরনের কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেছে দূতাবাস।বার্তায় দূতাবাস মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সতর্ক করেছে যে, বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িতরা মানবপাচারের সন্দেহে গ্রেপ্তার হতে পারেন।দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। যদি কেউ মানবপাচারের সন্দেহে গ্রেপ্তার হন তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে কয়েক মাস বা এমনকি কয়েক বছর লাগতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই ট্রাককে পেছন থেকে অন্য একটি চাল বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

আ.লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
আ.লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম Read more

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন