পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। এতে ব্যাপক নিরাপত্তা শঙ্কায় রয়েছে স্থানীয়রা। গণমাধ্যমে ফিল্মি স্টাইলে নদীপথের রাজা ‘নামখ্যাত’ কাকন বাহিনীর একাধিক মহড়ার সংবাদ প্রকাশের পরও চোখে পড়ার মতো নেই প্রশাসনিক হস্তক্ষেপ। স্থানীয়দের দাবি, নিরব দর্শকের ভূমিকায় প্রশাসন। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বালু ব্যবসায়ী, কৃষক ও জেলেরা।রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার সাড়া ইউনিয়নের সাড়াঘাট এলাকায় এই সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। এ সময় তাদের পক্ষে ও বৈধ ইজারা পেয়েও বালিঘাট পরিচালনায় বারংবার বাধা সৃষ্টির অভিযোগ করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।জানা গেছে, গত ২২ মে উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি ও তার সমর্থকরা সরকারি অনুমোদন নিয়ে বালি উত্তোলন করছিলেন। সেদিন আওয়ামী সমর্থিত কাকন বাহিনীর লোকজন হামলা ও গোলাগুলি করে ৭-৮ জনকে গুলিবিদ্ধ করে। এ ঘটনার ঠিক দুদিন পরই পুনরায় স্থানীয় কৃষকদের চরের ভিতরে বেধড়ক পিটিয়ে ১০ জন কৃষককে আহত ও দুটি গরু লুট করে পিকনিক করেন তারা। শুধু তাই নয়, গত ৫ জুন কাকন বাহিনীর একটি গ্রুপ প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে বালির খোলায় হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করে টাকা লুট করে নিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছে।সংবাদ সম্মেলনে স্থানীয় বালি ব্যবসায়ী, কৃষক ও জেলেরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের ভয়ে ঘাটে বৈধ ইজারাদার হওয়ার পরও আমরা আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর বারংবার অস্ত্রের মহড়ায় ব্যবসা, কৃষিকাজ ও নদীতে মাছ ধরতে পারছি না। পাশের লালপুরের আওয়ামী সমর্থিত কাকন বাহিনীর লোকজন মাঝে মধ্যেই পদ্মা নদীতে অস্ত্রের মহড়া দিচ্ছে। এর আগে গত ৫ জুন সাড়া ঘাটে বালিমহলের নিয়ন্ত্রণ নিতে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই ঘটনায় মামলা হলেও অস্ত্রধারীদের এখনো গ্রেপ্তার হয়নি। সর্বশেষ গতকাল শনিবার তারা আবারও স্বশস্ত্র মহড়া দিয়েছে। ঘাটে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ভূমিকায় যায়নি।ঘাটের সরকারি ইজারাদার মেহেদী হাসান বলেন, কাকন বাহিনীর অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, লুটপাট ও মারধরের একাধিক ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের নামে মিথ্যা অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করে যাচ্ছে কাকন বাহিনীর লোকজন। আমাদের ঘাট পরিচালনায় বাধা সৃষ্টি করছে। নৌ পুলিশ ও থানা পুলিশের নিরব ভূমিকা স্থানীয় এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বলে মনে হচ্ছে।তবে এসব ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, ‘অভিযোগকারীরা তো অনেক রকম কথা বলতে পারে যার কোনো ভিত্তি নেই। সেখানে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। তবে নদীর মধ্যে মহড়া হচ্ছে এমন ভিডিও ফেসবুকে দেখেছি, তবে তাদের হাতে কোনো অস্ত্র লক্ষ্য করা যায়নি। আর নদীর মধ্যকার বিষয়গুলো দেখার দায়িত্ব নৌ পুলিশের। আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন।’ এ বিষয়ে ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল
পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন Read more

শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির
শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের Read more

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি:  সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (২৩ Read more

মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম Read more

৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব
৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এবারের আসর ঘিরে নানা প্রস্তুতি শুরু হলেও একটি প্রশ্ন ঘুরপাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন