যশোরে পানিতে ডুবে ৯ বছরের শিশু গালিব হোসেনের মৃত্যু হয়েছে। বুধবার বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। নিহত গালিব সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।নিহতের স্বজনরা জানান, বেলা সাড়ে ১০ টার দিকে গালিব বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। এ সময় মাছ ধরা জালে তার পা জড়িয়ে গেলে সে পানিতে ডুবে যায়। পরে তার দেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।এদিকে, শিশু গালিবের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করেন ৭০ বছরের মান্নান
৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করেন ৭০ বছরের মান্নান

হাতে পত্রিকা নিয়ে বয়োবৃদ্ধ এক লোক ঘুরে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, আবাসিক হল, প্রশাসনিক ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। হাজী মোহাম্মদ Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির

দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থায় বেঁচে Read more

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ভোলার বোরহানউদ্দিনে 'কালের কণ্ঠের' মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার Read more

সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন