জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে। নির্বাচন কমিশন নির্ধারণ করবে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রনয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভূক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান,মনোনয়ন বাছাই,মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ, প্রচার।  তাছাড়া আরো উল্লেখ করা হয়, ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে চলতি বছরের সালের ২৭ নভেম্বর এবং এ বিষয়গুলো সংবিধি/বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।এর আগে, সম্পূরক বৃত্তি কার্যকর করা, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা অনশনে বসেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট Read more

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা যাবে না: শিক্ষকদের হুঁশিয়ারি
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা যাবে না: শিক্ষকদের হুঁশিয়ারি

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপন করার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজসমূহে Read more

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর Read more

সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা
সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা

আজ বৃহস্পতিবার, ২৯ মে—আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এবারের প্রতিপাদ্য ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় Read more

শার্শায় বাগআঁচড়া-কায়বা সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে হাজারো মানুষ
শার্শায় বাগআঁচড়া-কায়বা সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া-কায়বা সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় বর্তমানে বেহাল দশার মধ্য দিয়ে চলেছে। কার্পেটিং উঠে গিয়ে সড়কে তৈরি Read more

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন