দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।মঙ্গলবার (৮ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।ফেসবুক পোস্টে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে ‘তারুণ্যের উৎসব’-এর বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির একটি পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগসহ উৎসব বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।সভায় উপদেষ্টা উৎসবের অগ্রগতি মূল্যায়ন করেন এবং বিস্তৃত ও সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।তিনি জানান, উৎসবকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনকে যুক্ত করার উদ্যোগ ও একটি ‘গ্লোবাল ইয়ুথ সামিট’ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করা এই উৎসব দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। তরুণদের মধ্যে সহযোগিতা, উদ্যম ও আত্মকর্মসংস্থানের মানসিকতা তৈরি করছে এই আয়োজন।শুরুতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হলেও, সরকার পরবর্তীতে এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।উৎসবের প্রথম পর্যায়ে আয়োজিত ১৩ হাজার ৭১১টি কর্মসূচিতে অংশগ্রহণ করে ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-তরুণী, যাদের মধ্যে নারী ছিলেন ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন। নারীদের জন্য দুই হাজার ৯৩১টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করা হয়।ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করা হয়।‘তারুণ্যের উৎসব ২০২৫’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি বিশেষ উদ্যোগ, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। জাতীয় ঐক্য ও সহযোগিতার চেতনাকে জাগিয়ে তোলা, উদ্যোক্তা হিসেবে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্থানীয় ও তৃণমূল পর্যায়ের ইতিবাচক উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এই কর্মসূচির মূল লক্ষ্য।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল Read more

ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক
ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার Read more

পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত Read more

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি
নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন Read more

Ninja Casino uttag – snabb och säker guide för svenska spelare
Ninja Casino uttag – snabb och säker guide för svenska spelare

Ninja Casino uttag – Så tar du ut vinster snabbt och säkert Registrering och KYC – första steget mot uttag Read more

‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন