ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা একটি খালি ও পুরোনো তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে সাবমেরিনসহ অন্যান্য নৌযান মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ ও তল্লাশির চেষ্টার পর থেকে আটক এড়িয়ে চলছিল ‘বেলা ১’ নামের ওই ট্যাংকারটি। ওই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় তেল রপ্তানি ও আমদানিতে অবরোধ আরোপ করেছিল ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের অন্য তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, যুক্তরাষ্ট্রকে জাহাজটির পেছনে ধাওয়া বন্ধ করার অনুরোধ জানায় রাশিয়া। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চাওয়ায় হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ট্যাংকারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি ‌‌উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারককারী যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ওই অঞ্চল দিয়ে যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা অংশীদারদের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে পোস্টে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন কিংবা রুশ সাবমেরিনের বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করে যাচ্ছে। বর্তমানে এটি আইসল্যান্ড থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণে উত্তর সাগরের দিকে যাত্রা করছে।প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারটি তার নাম পরিবর্তন করে ‘ম্যারিনেরা’ রেখেছে এবং নিবন্ধন রাশিয়ায় স্থানান্তর করেছে।মঙ্গলবার ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ভেনেজুয়েলাতেই আটকে ছিল এই তেল। গত সপ্তাহান্তে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে ওয়াশিংটন কারাকাসের সরকারের সঙ্গে সমন্বয় করছে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: রয়টার্স, এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কায় নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কায় নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার

শ্রীলঙ্কায় সোমবার দেশটির নৌবাহিনীর সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ বছর আগে এক ব্যক্তি অপহৃত ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তকারীরা Read more

আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক
চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত Read more

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী
জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পাওয়ার ১৫ দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মীর Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ১৬ হাজার ৫'শত টাকা অর্থদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন