সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে।বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে বলা হয়েছে, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা ৩৩ হাজার টাকায় পৌঁছাত।’সম্প্রতি নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, ‘আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে।’এদিকে বেতন-ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এ ছাড়া গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি করা হলেও প্রায় ৭০-৭৫ হাজার কোটি এবং ৮০ শতাংশ বৃদ্ধি করলে প্রায় ৬৫-৭০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন নমিনেশন প্রসঙ্গে বলেছেন, মেয়ে দেখা মানেই তো বিয়ে Read more

হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হচ্ছে।এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা Read more

গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের Read more

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান
খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন Read more

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন