ময়মনসিংহের ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে দায়িত্বপ্রাপ্ত ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর তাকে বহিষ্কারেরও  প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।জানা যায়, গত কয়েক বছর আগে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রের অনুমোদন পায়। আজ সেখানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নজরে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।তিনি গিয়ে দেখেন, পরীক্ষার্থীদের হাতে মোবাইল ফোনসহ ব্যাপক বিশৃঙ্খলা ও  অনিয়ম হচ্ছিল। পরে যাচাই বাছাই করে জানতে পারেন, দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবের এ ব্যাপারে দায়িত্বে অবহেলা রয়েছে। পরে দায়ী ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কারের ব্যবস্থা করা হয়। এমনকি কেন্দ্র সচিবকে পাবলিক পরীক্ষা (অপরাধসমূহ) আইন ১৯৮০ -এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেন্দ্র সচিবকে বহিষ্কার করার জন্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, পরীক্ষা সংক্রান্ত যে কোন অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এছাড়া সকলকে নিয়ম মেনে বিধি মোতাবেক দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ Read more

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ ৬ ও আহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির Read more

আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা
আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা

ঢাকার অদূরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জমির নামজারি, খারিজ, জমাভাগসহ যেকোনো ভূমি-সেবা Read more

প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ Read more

রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। Read more

৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন