শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ১২ বছর বয়সী দুই শিশু শিলা ও নীলা ওই গ্রামের মো. আবদুস সালামের মেয়ে। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে শিলা ও নীলাসহ ৪ শিশু বাড়ির পাশের ডোবার পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর ২ শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।পানিতে ডুবে যমজ ২ বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঝটিকা Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস
তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার (১৬ জুন) তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র Read more

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পবিত্র ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ আলী (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

সৌদি আরবে একইদিনে ৩ বাংলাদেশি হাজির মৃত্যু
সৌদি আরবে একইদিনে ৩ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে একইদিনে তিন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) খাতিজা বেগম, মো. মনিরুজ্জামান Read more

সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন