বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও আয়না ঘর তৈরি করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের—বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখনই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উত্তম সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন নতুন করে একটি গোষ্ঠী দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। ইসলামী ছাত্রশিবির সেই ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেবে না।সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ইসলামী ছাত্রশিবির আজ ছাত্রসমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিবিরের পতাকাতলে শামিল হচ্ছে। এই অগ্রযাত্রা রোধ করতে একটি রাজনৈতিক দলের নেতারা তাদের সভা-সমাবেশে ১০ মিনিটের বক্তব্যের মধ্যে ৯ মিনিট ইসলামী ছাত্রশিবির নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাদের নিজেদের কোনো এজেন্ডা নেই; এসবের মাধ্যমে তারা বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফ উল্লাহ আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। ছাত্রশিবির না হলে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নেওয়া যেত না। ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়; দেশের ছাত্রসমাজের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজ করতে গিয়ে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। শুধু সাতকানিয়া-লোহাগাড়াতেই ১৩ জন ভাই শহীদ হয়েছেন। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং একদিন বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের

চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত Read more

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন