শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমান। তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি গ্রামের শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালায়।এসময় বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে একটি সিঙ্গেল ব্যারেল শর্টগান ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিকের ছেলে মানিক মোল্লাকে ঘটনাস্থল থেকেই আটক করে সেনাবাহিনী ও পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’প্রসঙ্গত, সম্প্রতি শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও চাঁদাবাজি দমনে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

বগুড়ার শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী
বগুড়ার শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে Read more

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) Read more

Beef Casino im Überblick: Spielangebot, Bedienung und wichtige Hinweise
Beef Casino im Überblick: Spielangebot, Bedienung und wichtige Hinweise

Ein Online-Casino lässt sich leicht an glänzenden Bannern und großen Versprechen erkennen. Aussagekräftiger ist, was passiert, wenn man sich durch Read more

আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী
আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে দেশটির পুলিশ আটক করেছে।বিজেপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন