গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু’বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে শিশুটি নানা বাড়ির উঠানে ধান ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠানে খেলা করার সময় সালমান ফারসি পানি ভর্তি বালতির ভেতর পড়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত সালমান ফারসির বাবা-মা গার্মেন্টসে চাকরি করায় নানা শহিদুল ইসলামের বাড়ীতেই থাকতেন। বিষয়টি নিশ্চিত করে মহদীপুর ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজাদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

সিরাজগঞ্জে কাদায় হাঁটছে ভবিষ্যৎ প্রজন্ম!
সিরাজগঞ্জে কাদায় হাঁটছে ভবিষ্যৎ প্রজন্ম!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় Read more

চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  

 চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন