শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ৩২ দলের লড়াই শেষে চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ইউরোপের তিন শক্তিধর ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ ও চেলসির পাশাপাশি শেষ চারে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।আগামী মঙ্গলবার ফ্লুমিনেন্স ও চেলসির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফাইনালের ওঠার লড়াই। ব্রাজিলিয়ান ক্লাবটির জন্য ম্যাচটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, গোটা লাতিন আমেরিকার প্রতিনিধিত্বের ভারও তাদের কাঁধে।প্রতিযোগিতায় শুরুতে দক্ষিণ আমেরিকা থেকে অংশ নিয়েছিল চারটি দল। সবাই গ্রুপ পর্ব পেরোলেও কোয়ার্টারে এসে থেমে যায় পালমেইরাস। তবে এখনও টিকে আছে ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে তারা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে। ইউরোপীয় ক্লাবগুলোর শুরুটা কিছুটা ধীরগতি থাকলেও শেষ ষোলো থেকে নিজেদের রূপ দেখাতে শুরু করে তারা। এখন সেমিফাইনালে থাকা চার দলের তিনটিই ইউরোপের। ফলে অল-ইউরোপিয়ান ফাইনালের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তবে চেলসিকে হারাতে পারলে সেই সমীকরণ ভেঙে দিতে পারে ফ্লুমিনেন্স। আর তখনই মিলবে ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার সেই আকাঙ্ক্ষিত ফাইনাল।অপর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান পাওয়ারহাউস পিএসজি ও রিয়াল মাদ্রিদ। মাঠে নামার আগে থেকেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!

শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। Read more

বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ Read more

জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন