নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত¡াবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সাভির্স, বিদুৎ বিভাগ ও সড়ক বিভাগের অংশ গ্রহন ছিল। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, নড়াইল সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাশীষ অধিকারী।সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তাবায়নে ইতিপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা “বঙ্গবন্ধু হকার্স মার্কেট” অপসারন করা হয়। সড়কের কাজ শেষ না হতেই ফুটপাথ জুড়ে ৩০টির ও অধিক দোকান গড়ে ওঠে। মঙ্গলবার (১৩ মে) রাতে মার্কেট উচ্ছেদে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের দখলদারেরা। দখল দাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।#মো জান্নাতুল বিশ্বাসনড়াইল-প্রতিনিধি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ
ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে খড়িয়া নদী। এক যুগ আগেও নদীটি ছিল খরস্রোতা। সারা বছর ছিল বুক ভরা Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাঞার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন