নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী। রোববার (১৫ জুন) দুপুরের দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রীবর্ণা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীবর্ণা সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে মোবাইল ফোন চায় গান শোনার জন্য। কিন্তু বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এতে সে অভিমান করে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ঘরের মধ্যে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিল্লাল সানী তাকে মৃত ঘোষণা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম রোববার বিকালে সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’
‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’

নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস
দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লাখ টাকা  মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার সদর Read more

হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড
হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন থেকে এখন আর মাত্র এক ধাপ দূরে শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির বিপক্ষে ইএফএল চ্যাম্পিয়নশিপ প্লে-অফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন