রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার ইরানের রাজধানীতে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।ইরানের স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইন ও হাম মিহানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।দেশটির আরেক সংবাদমাধ্যম দৈনিক শারঘ তেহরানে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তেহরানের পূর্বাঞ্চলে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।এদিকে ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‌‌‘‘যে সকল ব্যক্তি… (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা অথবা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান অথবা এসব প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবস্থান করছেন; তাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়া উচিৎ।’’পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সব এলাকায় ইরানিদের ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ওই সব স্থাপনার আশপাশে অবস্থান করা হলে, তা সাধারণ ইরানিদের জীবনকে ‘‘ঝুঁকির মধ্যে ফেলবে।’’ সূত্র: এএফপি, বিবিসি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ Read more

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক Read more

গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ
গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী Read more

নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬১ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ কেজি রুপা Read more

মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান
মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান

দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষকে যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন