সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে হাবিবুর ১৫-২০ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ রাশিদ মিয়ার (৭০) উপর হামলা চালায়। হামলায় রাশিদ মিয়ার একটি পা ভেঙে যায়।খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন জড়ো হলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিঠিয়ে লোকমান মিয়া (৩৫), দুলাল মিয়া (৩২), শিশু আরিফুল ইসলাম (৫), হেকমত আলী (৩৯), বাছির মিয়া (৫৩) কে মাথা, পায়ে ও শরীরে গুরুতর আহত করে রাশিদ মিয়ার লোকজন।পরে রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালালে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত হয়।খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ‘বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক
নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে Read more

তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি
তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

মুন্সীগঞ্জ সদরে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০ Read more

প্রস্রাবে ফেনা হতে পারে ভয়ানক কোনো রোগের লক্ষণ!
প্রস্রাবে ফেনা হতে পারে ভয়ানক কোনো রোগের লক্ষণ!

সময় থাকতে শরীরের ভাষাকে রপ্ত করতে শিখুন। জানার চেষ্টা করুন শরীরের সেই সব ছোট ছোট লক্ষণকে, যা দেখে সহজেই বোঝা Read more

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল

আগামীকাল বুধবার (২০ এপ্রিল) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। এটি প্রাইজবন্ডের ১১৯তম ড্র। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে এই Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন