নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান টিটো বাণিজ্যিকভাবে বিদেশি অ্যাভোকাডো ফলের চাষ করছেন। ২০১৪ সালে শখের বসে তার নিজ বাড়ির আঙ্গিনায় প্রাথমিকভাবে আফ্রিকা থেকে ৫টি বীজ এনে রোপণ করেন। ফলন ভালো ও দাম বেশি হওয়ায় তিনি ৪০ শতক জমিতে গড়ে তুলেছেন অ্যাভোকাডো ফলের বাগান। বর্তমানে তার বাগানে ২৯টি ফল গাছ রয়েছে।সরেজমিনে দেখা যায়, বাগানটিতে পাতা বাহারি গাছের মতো ২৯টি অ্যাভোকাডো গাছ সবুজ পাতার সৌন্দর্য ছড়িয়ে বাতাসে দুলছে। গাছের ডালে সবুজ পাতার আড়ালে ঝুলছে ফল।আশরাফুজ্জামান টিটোর জানান, সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে তিনি আফ্রিকায় মিশনে গিয়েছিলেন। সেখান থেকে ৫টি বীজ এনে তিনি নিজ বাড়ির আঙ্গিনায় রোপণ করেন। ফলন ভালো ও দাম বেশি হওয়ায় তিনি বর্তমানে ৪০ শতক জমিতে গড়ে তুলেছেন অ্যাভোকাডো ফলের বাগান। দেখতে অনেকটা নাশপাতি ও পেয়ারা আকৃতির মতো। তবে দেখতে পেয়ারার আকৃতির হলেও এটি বিদেশি অ্যাভোকাডো ফল। ফলটির ওজন ৩ থেকে ৪শ’ গ্রামের হয়ে থাকে। ফলের ভিতরে ডিম আকৃতির বীজ রয়েছে। মিষ্টতা কম, খেতে মাখমলের মতো নরম। উপকারী এ ফল এখন জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে এ ফলের চাহিদা দিন দিন বাড়ছে। কাঁচা অথবা পাকা-ভর্তা, সালাদ, জুস ও শরবত করে খাওয়া যায় ফলটি। প্রতি বছর তিনি ৬০ থেকে ৭০ হাজার টাকার ফল বিক্রি এবং চারা তৈরি করেও বিক্রি করে থাকেন। ফলের দাম ১ হাজার থেকে ১২শ’ টাকা কেজি এবং পাইকারি ৪ থেকে ৫শ’ টাকা বিক্রি করেন আশরাফুজ্জামান টিটো। এখন তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন।চাষ পদ্ধতি: ‘অ্যাভোকাডো ফলের চাষ করতে হলে প্রথমে চারা সংগ্রহ করতে হবে। দেড় ফিট বাই দেড় ফিট গর্ত করে কমপক্ষে সাত দিন রেখে দিতে হবে। তার ভিতর জৈব সার, হাঁড়ের গুড়া, গোবরের সার দিয়ে রেখে দিতে হবে। এক সপ্তাহ পর চারা রোপণের আগে ছত্রাক নাশক ঔষধ ছিটিয়ে চারা রোপণ করতে হবে। ৩ থেকে ৪ বছর পর গাছে ফল আসবে।’উদোক্তাদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান কৃষি অফিস থেকে। এ ফল চাষ জেলায় দ্রæত সময়ের মধ্যে সম্প্রসারিত হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি জসিম
অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি  জসিম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদকে আসক্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে শিকল বন্ধি হয়ে দিন কাটাচ্ছে উপজেলার খিদিরপুর গ্রামের চৌধুরী বাড়ির জসিম মিয়া Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর

মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী অক্টোবর থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ইপিএফ কর্তৃপক্ষ Read more

চুনারুঘাটে বিএনপির ‘পকেট কমিটির’ বিরুদ্ধে ঝাড়ু মিছিল
চুনারুঘাটে বিএনপির ‘পকেট কমিটির’ বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হবিগঞ্জের চুনারুঘাটে ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল Read more

রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান
রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রায়পুর থানা পুলিশ।শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন