বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি’র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নারী ফোরামের সদস্যদের বাজেট নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’ এর উদ্দ্যেগে স্যানিটেশন বাস্তবায়ন কর্মকর্তারা নারী ফোরামের সদস্যদের সাথে নিয়ে স্যানিটেশন  সহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় উল্লেখ করে সেগুলোতেও বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।সোমবার (১২ মে) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে নারী ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বাজেট নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্ত আলোচনা সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ এবং মোট বাজেটের কমপক্ষে ১০% স্যানিটেশন খাতে বরাদ্দের দাবি জানানো হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারীনেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসক আলী, পানি শাখার সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খান, উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ সোসাইটি’-এর নির্বাহী পরিচালক জাঙ্গনারা বেগম স্বপ্না সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নারী ফোরামের সদস্যবৃন্দ।সভায় ‘উত্থান ওয়াশ বাজেট বৃদ্ধি’র জন্য সিটি কর্পোরেশনে একটি স্মারক লিপি প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় দলীয় কোন্দলে ৫ জনকে কুপিয়ে জখম
যশোরের শার্শায় দলীয় কোন্দলে ৫ জনকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ)) রাত ৮টার সময় Read more

পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের Read more

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২
নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২

নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ থেকে Read more

গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন