করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থা। কারণ এনবি.১.৮.১ নামের নতুন এই ভাইরাসটি অন্যান্য করোনা ভাইরাসের তুলনায় বেশ শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির নর্দার্ন আয়ারল্যান্ড প্রদেশে অন্তত ৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর করোনা বিষয়ক নথিপত্র ঘেঁটে জানা গেছে যে এনবি.১.৮.১ নামের এই করোনা ভাইরাসটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের চেয়ে চারগুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম। আরও জানা গেছে যে বর্তমানে বাজারে যেসব করোনা টিকা প্রচলিত, সেগুলোর প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ করে দিতে পারে এনবি.১.৮.১। এই ভাইরসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটর’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।বর্তমানে হংকং এবং চীনে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের অধিকাংশই এনবি.১.৮.১ ভাইরাসটিতে আক্রান্ত। এর পাশপাশি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিসর, থাইল্যান্ড এবং মালদ্বীপেও এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক ড. লারা হেরেরো ব্রিটিশ দৈনিক দ্য মিররকে বলেন, “অন্যান্য করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, এনবি.১.৮.১-ও সেভাবেই ছড়ায় তবে এটি অনেক সহজে এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম। এছাড়া করোনা টিকা নেওয়ার ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটিকে ব্যর্থ করে দেওয়ার মতো শক্তি এনবি ১.৮.১ ভাইরাসের রয়েছে।”এই ভাইরাসের উপসর্গগুলো হলো টানা ও দীর্ঘ কাশির দমক, স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ পাওয়া, শ্বাসকষ্ট, ক্লান্তিবোধ করা, গা-মাথা-গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গলা ব্যাথা, খাবারের রুচি নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া ও অসুস্থবোধ করা।“যদি এক ঘণ্টারও বেশি সময় ধরে আপনার কাশির দমক উঠতে থাকে, এবং ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩ বার এমন ঘটে—তাহলে অবশ্যই আপনার উচিত হবে করোনা টেস্ট করা”, মিররকে বলেছেন ড. লারা হেরেরো। সূত্র : দ্য মিররএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর

বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ Read more

দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ Read more

সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা Read more

ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন
ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গত ১০ আগস্ট  থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন