প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে কোনো ধরনের হয়রানি ছাড়াই গ্রাহকরা ঘরে বসেই এ সেবা গ্রহণ করতে পারবেন।বুধবার (৪ জুন) দুপুরে নগর ভবনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সদিচ্ছায় এ কার্যক্রম শুরু করা গেছে। অনলাইন সেবা সুবিধা প্রণয়নের সাথে সম্পৃক্ত বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার বলেন, ‘ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি রোধকল্পে প্রশাসকের নির্দেশে এই সেক্টরটি অনলাইন সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। সিস্টেমটাও অনেক সহজ। ঘরে বসেই এখন মিলবে এ সেবা।’তিনি আরও বলেন, ‘আগে হাতে লেখা ট্রেড লাইসেন্স ইস্যু হতো। এখন সেই সুযোগ আর নেই। পুরনো লাইসেন্স নবায়ন বা নতুন করে লাইসেন্স করতে গেলে সেগুলোকে অনলাইনে কনভার্ট করে দেওয়া হচ্ছে। বরিশাল নগরীতে এই প্রথম ব্যবসায়ীদের ই-ট্রেড লাইসেন্স দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লাইসেন্স মালিকের মোবাইল ফোনে তার লাইসেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য চলে যাবে। তারা পরবর্তী সময়ে ঘরে বসেই লাইসেন্স ইস্যু ও নবায়ন করে নিতে পারবেন।’সূত্রমতে, প্রশাসক রায়হান কাওছার দায়িত্ব গ্রহণের পরপরই অনলাইন বা ই-ট্রেড লাইসেন্স ইস্যুর সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী বিসিসির জনসংযোগ কর্মকর্তা ও আইটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল কার্যক্রমটি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে উদ্যোগটি কার্যকরে মুখ্য ভূমিকা পালন করেন।বিসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘এখন আর কাউকে আমাদের কাছে আসতে হবে না। ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে আসলে সেটা অনলাইনে যুক্ত করে দেওয়া হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পরিশোধ করে অনলাইন থেকে লাইসেন্স প্রিন্ট করে নেওয়া যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এ পদ্ধতি অনেক সহজ।’তার (রোমেল) দেওয়া তথ্য মতে, অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করতে হলে প্রথমে অনলাইনে বরিশাল সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি নিবন্ধন ফরম পাওয়া যাবে। সেখানে নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল, ব্যবসার ধরনসহ কিছু তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে একটি নিবন্ধন নম্বর পাওয়া যাবে। সেটা সাবমিট করার পর আরেকটি ফরম আসবে। সেখানেও চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদের নম্বর যুক্ত করতে হবে।এছাড়া চাহিদা অনুযায়ী কাগজপত্র স্ক্যান করে যুক্ত করতে হবে। এরপর সেটা সাবমিট করলে একটি মেসেজ যাবে গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত মোবাইলে। এরপর কাগজপত্র যাচাই করার পর একটি ফিরতি মেসেজ যাবে সেবাগ্রহীতার মোবাইল ফোন ও ই-মেইলে। ফিরতি মেসেজে ফির পরিমাণ ও জমা দেওয়ার বিষয়ে অবহিত করা হবে। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেওয়া হবে।এরপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নগদের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এছাড়া বিকাশ, রকেট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা পরিশোধ করা যাবে। ফি জমার পরপরই সংশ্লিষ্ট লাইসেন্স শাখার সংশ্লিষ্টের মোবাইল ফোনে মেসেজ যাবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন পরিদর্শন করবেন। সবকিছু ঠিক থাকলে সাথে সাথে একটি ই-ট্রেড লাইসেন্স চলে যাবে সেবাগ্রহীতার ই-মেইলে। এমনকি একটি মেসেজও যাবে তার মোবাইল ফোনে। পুরো প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ সময় লাগবে এক থেকে তিন দিন।সার্বিক বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, ‘দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম আমরা শুরু করেছি। এর মাধ্যমে অফিসে না এসেই ব্যবসায়ীরা ঘরে বসে ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল Read more

আজ ১৮ ডিসেম্বর: নওগাঁ হানাদারমুক্ত দিবস
আজ ১৮ ডিসেম্বর: নওগাঁ হানাদারমুক্ত দিবস

নওগাঁ হানাদার মুক্ত দিবস আজ (১৮ ডিসেম্বর)। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাক সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করলেও নওগাঁয় যুদ্ধ অব্যাহত Read more

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা
সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন