নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৬০) এক হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দু’জন হলেন- ফকির মিরাজুল ইসলামের ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) Read more

ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার
মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী Read more

এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন Read more

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪
স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী ও শিশু সহ ৪ জন নিখোঁজ হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন