রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার ও জেলা প্রশাসক।বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মেহেরীন চৌধুরীর সমাধিস্থলে যান তারা। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান মেহেরীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেহেরীন চৌধুরীর পরিবারের সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের সময় পুরো পরিবেশটি ছিল আবেগঘন।এর আগে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরসভার বগুলাগাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে মেহেরীন চৌধুরীকে দাফন করা হয়।উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে পাশের একটি ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনে। ধোঁয়া আর আতঙ্কে চারপাশ যখন হাহাকার, তখনও শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মেহেরীন। একপর্যায়ে নিজেই আগুনে আটকে পড়েন। শরীরের অধিকাংশ দগ্ধ হয় তার। তাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাত ১০টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে Read more

পশ্চিমাদের কার্যকর সহায়তা চাইলেন জেলেনস্কি
পশ্চিমাদের কার্যকর সহায়তা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত দুই জনের প্রাণহানীর খবর সামনে এসছে। এ হামলার Read more

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ
ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত।আজ Read more

চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ

চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান Read more

জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন