জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।সেখানে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে গত ২৮ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে শাহীন (২৫)-এর বিরুদ্ধে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)। বুধবার Read more

শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ Read more

দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ
দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও   নিজেকে ঠিক রাখি Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: টুকু
ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন