নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- শীতলি ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা। সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন তার মা বিছানায় পড়ে রয়েছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশেপাশের প্রতিবেশীদের বিষয়টি জানায়। প্রতিবেশীরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা
লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলেকে মাদক ব্যবসায় জড়িত করা ও মাদক সেবনে বাধ্য করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। Read more

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার
যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে।

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার
আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ অভিযানে মাদকসহ মফিজুল মোল্যা (৫০) নামের এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মফিজুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন