নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল অরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেধে মারধর করা হয়। এসময় আশাদুল গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশাদুলের নামে ইতিপূর্বে ডাকাতি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর Read more

জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে, Read more

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

ফিলিস্তিন বরকতময় ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- سُبْحٰنَ الَّذِيْۤ اَسْرٰي بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَي الْمَسْجِدِ الْاَقْصَا Read more

দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা
দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানীর দুম্বার গোশতের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন, উপজেলা Read more

পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’
পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের Read more

সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ
সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন