ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে এমভি সৌমি-১ জাহাজের থাকা ৭০ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এছাড়াও জাহাজ ডুবে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিক পক্ষ।শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল দুপুরে দৌলতখান সংলগ্ন মেঘনা নদীতে ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১ নামের জাহাজটি। পরে আজ দুপুর ১২ টায় বিপরীত থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১ কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হয়ে তীরে পৌঁছায়।ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে বার বার রেডিওতে বলা হচ্ছিল যে জাহাজের সঙ্গে জাহাজে লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোন সাড়া পায়নি। তারা আমাদের মেরে দিয়ে চলে গেছে।তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লক্ষ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক
বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই Read more

তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা
তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা

কক্সবাজারের উখিয়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই জন্মদাতা পিতা। শনিবার (০৫ জুলাই) Read more

ইরান কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে
ইরান কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে

কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। তিন জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস Read more

‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’
‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আগামীকাল ৫ আগস্ট জুলাই Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন