রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।পুলিশ জানায়, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।পুলিশ আরও জানায়, এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতিসহ আটক করা হয়েছে।এদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।এর আগে, অভিযানে আটক-গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবার মাদক কারবার বা আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ে অপরাধীরা। ফলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিজ্ঞজনেরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত
সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত

সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে Read more

পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় Read more

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ (৪২) নামে এক সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (১২ মে) সকাল ১১টার Read more

যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়

বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন