ভারত-পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক যুদ্ধবিরতির সমালোচনা করে যেসব ভারতীয় নাগরিক বক্তব্য দিচ্ছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ নারাভানে। তিনি বলেন, “যুদ্ধ কোনো রোমান্টিক ব্যাপার নয় এবং এটি বলিউড সিনেমার মতো উপভোগ্যও নয়।”সোমবার (১২ মে) পুনে জেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন তিনি। ভারতের সাবেক সেনাপ্রধান বলেন, সীমান্ত এলাকায় বসবাসরকারী লোকজন সারাক্ষণ একধরনের ট্রমা বা ভীতিতে ভোগেন। কারণ যুদ্ধের কারণে স্বজণের মৃত্যু এবং আশ্রয়হীন হয়ে যাওয়া তারা জন্ম থেকেই দেখে আসছেন।তিনি বলেন, সরকারের নির্দেশ পেলে এখনও তিনি যুদ্ধে যেতে প্রস্তুত, তবে ব্যক্তিগতভাবে তিনি সবসময় কূটনীতিকে তার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করেন।মনোজ নারাভানে বলেন, যুদ্ধ রোমান্টিক কোনো ব্যাপার নয়, আপনাদের বলিউডের মুভিও নয়। এটা খুবই গুরুতর একটি ব্যাপার। শেষ পন্থা হিসেবে যুদ্ধ বা সহিংসতা বেছে নেওয়া উচিত সেই সময়ে, যখন যাবতীয় কূটনীতি ব্যর্থ হয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে এখন যুদ্ধের সময় নয়। যদিও কিছু নির্বোধ মানুষ আমাদের ওপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, কিন্তু এজন্য আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।‘এখনও অনেকে প্রশ্ন করছেন যে কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে গেলাম না। একজন সৈনিক হিসেবে, যদি আমার কাছে নির্দেশ আসে— তাহলে আমি যুদ্ধে যাব; কিন্তু আমার কাছে সেটি প্রথম পছন্দ হবে না।’তিনি আরও বলেন, আমার প্রথম পছন্দ হবে কূটনীতি; অর্থাৎ আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা। এটি শুধু দুই বা একাধিক দেশের মধ্যে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও এর চর্চা থাকা উচিত। সহিংসতা কোনো সমাধান হতে পারে না।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করল পাকিস্তান। আরবি ‘বুনিয়ানি উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার তাহেরপুর গ্রামে Read more

বিএনপির কর্মীকে হামলার জেরে ইউনিয়ন পরিষদ ভাংচুর
বিএনপির কর্মীকে হামলার জেরে  ইউনিয়ন পরিষদ ভাংচুর

বিএনপির এক কর্মীর ওপর হামলার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে ইউনিযন বিএনপির Read more

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!

যশোরের মণিরামপুরে মাদরাসা শিক্ষার্থী মাহমুদা সিদ্দিকাকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি Read more

আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর
আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসনমন্ত্রী ও বিজেপির Read more

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার
১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার (৩০ জুলাই) এ বিষয়ে Read more

সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন