মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা নরারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম শাজাহান মোল্লা। তিনি রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।গ্রেপ্তারকৃত শাজাহান মোল্লা স্থানীয় মরহুম মহসিন মোল্লার ছেলে। তিনি সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালে রাজৈর উপজেলার পাঠানকান্দী গ্রামের বিএনপি কর্মী শাহ আলম শেখ (ওরফে কোব্বাস শেখ) বাদী হয়ে বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শাজাহান মোল্লাকে এজাহারভুক্ত আসামি করা হয়।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি মামলা সংক্রান্ত এজাহারভুক্ত আসামি। সোমবার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে, আগুন নেভাতে Read more

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের Read more

দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী
দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন Read more

আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন