চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার (১২ এপ্রিল) ভোর রাতে নোয়াখালী জেলার চৌমুহনী এলাকা একটি মুড়ির গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হাওয়া রপ্তানি পণ্যের মধ্যে ১ হাজর ৫৬৪ কাটন ছিল।  তার মধ্যে ছিল মহিলাদের স্কার্ফ।  এ ঘটনায় আটক করা হয়েছে চোর চক্রের দুই সদস্যকে। এদিকে শনিবার দুপুরে রপ্তানি পণ্য বহনকারা কাভার্ডভ্যানটি ফেনী শহরের স্টার লাইন পেট্রল পাম্পের  পাশ থেকে পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর ডিআইটি নিট ওয়্যার কারখানা থেকে বৃহস্পতিবার কাভার্ডভ্যান ভর্তি ট্রাকে করে এ রপ্তানি পণ্য বিদেশে রপ্তানির জন্য  সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেডিএস ডিপোতে আনা হয়।  রপ্তানি পণ্যগুলো ডিপোতে ঢোকার পূর্বেই কাভার্ডভ্যান চালক- সহকারীর যোগসাজসে একটি চোর চক্র গাড়িটি চুরি করে নিয়ে যায়। শুক্রবার এ রপ্তানি পণ্যগুলো ডিপোতে না আসায় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টরকে জানায়। শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম নোয়াখালীর চৌমুনীর একটি মুড়ির গোডাউন থেকে মালামালগুলো উদ্ধার করেন। এরপর শনিবার দুপুরে ফেনীর স্টার লাইন পেট্রলপাম্পের  পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা রপ্তানি পণ্যগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেছেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ।নোয়াখালী চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খোকন চন্দ্র ঘোষ বলেন, চুরি করে নেযা রপ্তানি পণ্যগুলোকে উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কাভার্ডভ্যানটিও। এই ঘটনায় জড়িত চোরাচক্রের ২ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।  উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন,  সীতাকুণ্ড উপজেলার কেডিএস লজিস্টিক থেকে চুরি হওয়া গার্মেন্টস পণ্য নোয়াখালী জেলার চৌমুহনী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গার্মেন্টস পণ্য আমরা বুঝে পেয়েছি এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)-কে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন Read more

আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা Read more

কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!

নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলায় এখন আতঙ্কের নাম পানি ডুবে শিশু মৃত্যু। প্রতিবছর এ জেলায় অসংখ্য শিশু পানিতে ডুবে মারা Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫টি পদে ২৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন