নওগাঁর ধামইরহাট উপজেলায় রাস্তা থেকে শাহাদাত হোসেন (২৮) নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. খোকার ছেলে।নিহত শাহাদাত হোসেন আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। পরিবারের নিকট খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের Read more

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক
গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও বানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে Read more

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকের নামে দেওয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।আজ মঙ্গলবার Read more

ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক
ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। আহমেদাবাদ পুলিশের বরাত Read more

বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব
বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।শনিবার (২৭ সেপ্টেম্বর) সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড Read more

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন