ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে অবস্থান করছেন এই নায়িকা। মূলত অবকাশ যাপনেই নিয়মিত সফরে যান তিনি; এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকেন তার স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম হয়নি; মালদ্বীপ সফরে এবারও স্বামীকে ভ্রমণসঙ্গী করলেন মিম। দিন কয়েক ধরে ধারাবাহিকভাবে নিজের মালদ্বীপ ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে মেলে ধরছিলেন মিম। এবার ধরা দিলেন নিজের স্বামীর সঙ্গে। একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেন থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই নায়িকা।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে প্রকাশিত ছবিতে দেখা যায়, মালদ্বীপের প্রকৃতি আর সবুজে ঘেরা এক বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছেন এই তারকা দম্পতি। ছবির মূল আকর্ষণে ছিলো তাদের এই ম্যাচিং লুক।মিমের পরনে ছিল সাদা ও কালোর সংমিশ্রণে একটি স্টাইলিশ স্লিভলেস লং ড্রেস, যা তাকে দিচ্ছিল এক স্নিগ্ধ ও আধুনিক লুক। চুলে গুঁজে রাখা একটি সাদা ফুল তার সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। অন্যদিকে সনি পোদ্দারকে দেখা গেছে ক্যাজুয়াল লুকে, তার পরনে ছিল কালো রঙের পলো টি-শার্ট এবং চোখে সানগ্লাস।প্রকাশিত ছবিতে কখনো তারা ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন, আবার কখনো একে অপরের চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় মজেছেন- এমনই কিছু রোম্যান্টিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই সেখানে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশোংসামূলক মন্তব্যে ভরে উঠেছে।মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গা থানায় বাবাকে হত্যার দায়ে ছেলে ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার Read more

কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫
কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন