খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর প্রধান সড়কটি বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেন’র নামে নামকরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) প্রবেশের মূল সড়কটিতে নামকরণের ফলক উন্মোচন করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি)।এ সময় তিনি জানান, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন ইপিআরে কর্মরত সকল বীর মুক্তিযোদ্ধাদের নামে বিজিবি’র বিভিন্ন স্থাপনা নামকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেন’র নামে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর প্রধান সড়কটির নামকরণ করা হয়েছে।এছাড়াও খাগড়াছড়ি সেক্টর, ৩২ বিজিবি’র একাধিক স্থাপনার নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।এ সময় বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেনের পরিবারের সদস্য, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. কামরান কবির উদ্দিন (এসি)সহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও Read more

বেগম খালেদা জিয়ার (১৯৪৫-২০২৫) বর্ণাঢ্য জীবন
বেগম খালেদা জিয়ার (১৯৪৫-২০২৫) বর্ণাঢ্য জীবন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে Read more

জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা
জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ৪৬৬
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ৪৬৬

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন