কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রুমান মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।রবিবার (১২ অক্টোবর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুমান মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত দুই দিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে আসলে স্থানীয়রা দৌড়ানি দিয়ে গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের পরিবেশ হলে রবিবার সকালে দুই পক্ষের লোকজন ছুরি, টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বারের গোষ্ঠীর রুমান মিয়া নামে একজন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৪ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষটি নিশ্চিত Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের
ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।শনিবার (২ Read more

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন