দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়াবহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।এ সময় ছাত্রজনতার পক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আবু সালেহ মুসা, কাওছার হোসেন, আলমগীর হোসেন আরাফ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, নূর আলম হোসেন প্রমুখ।প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে খুন, চাঁদাবাজ, দখলবাজ, মাদকসহ নানান অপকর্ম বৃদ্ধিতে প্রশাসনের নিরব ভূমিকা পালন নিয়ে কঠিন হুঁশিয়ারি প্রদান করেন। সেই সাথে খুন, চাঁদাবাজসহ সকল অপকর্মের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সবশেষে দেশ ও জনগণের কল্যাণে মোনাজাত করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে Read more

উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম
উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর Read more

মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ জুলাই) Read more

টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান
টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান

টাঙ্গাইল সদর (০৫) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল শহরে কিশোর গ্যাং Read more

সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন