সকাল ১১ টা তখন অফিস টাইম চলমান। সরকারী-বেসরকারী অফিসে তখন থাকে সেবা প্রত্যাশীদের ভিড়। আর ঠিক সেই সময় অফিসের প্রবেশ পথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে ভিতরে অফিস কক্ষে অফিস করছেন তিনি।তবে সাধারন মানুষের প্রশ্ন, কেন সামনে রশি টানানো। আর ভিতরের কক্ষে কি হচ্ছে!যে ছবিটি দেখানো হয়েছে,সেটি অন্য কোন জেলায় নয়, ‍এটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা অফিসের চিত্র।উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ তলায় উত্তর-পূর্ব পাশে উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের প্রবেশ মুখে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে অফিসে যাতায়াতের পথ বন্ধ করে রাখে। এমন ঘটনা দেখে সাধারন লোকজন অনেকেই ফিরে যান।সোমবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিরা কাজের জন্য ওই দপ্তরে আসলে অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ফিরে যান। তখন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তার নিজের অফিস কক্ষে অবস্থান করছিলেন।এসময় সেবা গ্রহীতা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার কর্মকর্তার সাথে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান। এছাড়াও দুপুরের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নয়ন প্রকল্পের একাধিক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তারা সরকারী নিয়ম সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা’র সরকারী নির্দেশনা অমান্য করে নিজে ইচ্ছেমত অফিস করছে বলে অভিযোগ করেন।এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা চেয়ার-টেবিল ও রশি টানানোর কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, অফিসের কক্ষ পরিবর্তন করে আমি অফিসেই ছিলাম। অফিসে আগত অসংখ্যা লোকজন সেবা দিয়েছি।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের কাজ করার জন্য এরকম হতে পারে। তবে ব্যাপারটা আমি দেখতেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার
মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার

মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের দুইদিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের
১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে গত ১৩ জুন থেকে ১৪ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। Read more

টেকনাফে জামায়াত নেতার নেতৃত্বে ‘ঘাট ব্যবসা’, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ
টেকনাফে জামায়াত নেতার নেতৃত্বে ‘ঘাট ব্যবসা’, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বন্ধ হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে ‘খাস কালেকশনের’ নামে অর্থ আদায়ের অনিয়ম। উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন