চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ। নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুক হাজী বাড়ির মোজাম্মেল হকের স্ত্রী এবং আহমতুল্লাহ হকের মেয়ে।রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঊর্মির বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, ‘এটি আত্মহত্যা নয়; দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিন বছর আগে মোজাম্মেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে মারধর করত। আমরা একাধিকবার টাকা-পয়সা ও উপহার সামগ্রী দিয়েছি, কিন্তু নির্যাতন থামেনি। আমার বোন এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’এ বিষয়ে এসআই কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ছাত্রী উত্যক্ত করার দায়ে ২ যুবকের জেল-জরিমানা
লোহাগাড়ায় ছাত্রী উত্যক্ত করার দায়ে ২ যুবকের জেল-জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা Read more

গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  
গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  

গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া ও অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উঠতি বয়সী Read more

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক

মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ
পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার Read more

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।ত্রিদেশীয় যুব ওয়ানডের ফাইনালবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন