উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সমুদ্র বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাহলে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের Read more

উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস
উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস

কক্সবাজারের উখিয়ার জাফরপল্লান পাড়ার প্রায় ২শ' পরিবারের জীবন চলছে এক টুকরো সরু ও নাজুক পথের ওপর ভর করে। বর্ষা এলেই Read more

আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল
আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে Read more

খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে মৌসুমি ফল কাঁঠালের ভরা মৌসুম যাচ্ছে এখন। চারদিকে এখন দেশীয় ফল কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে  ম-ম করছে প্রতিটি Read more

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ
হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন