বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, কখনো করবো না।’আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা রাজনীতি করি।’তিনি বলেন, ‘দেশের এই ভূখণ্ডের মধ্যে সব ধর্ম বর্ণের, সব গোত্রের, সব ভাষাভাষীর, সব সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেজন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি।’বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে। বাংলাদেশের সব জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় যেন সুন্দরভাবে আমরা সবাই মনোনিবেশ করি। আমরা অবশ্যই স্বীকার করবো বাংলাদেশের জনগণ এখন নির্বাচন চায়। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে।’তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। দেশি-বিদেশি শক্তি সক্রিয় সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে।’তিনি বলেন, ‘পিআর পদ্ধতি হচ্ছে একটা পারমানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। এই প্রক্রিয়ায় কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি জ্বলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।’ তিনি উল্লেখ করে বলেন, ‘একটা জরিপে দেখলাম ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোন একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতি চায়, সেটা কীভাবে চায় আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন। আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই Read more

মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন
মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন

নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু লিখে ফেলেছেন নতুন Read more

পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট: ওমান
পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট: ওমান

নিজেদের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকা নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে ওই Read more

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু ট্রাম্পের
মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মালয়েশিয়ার মাধ্যমে এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি জাপান ও দক্ষিণ Read more

ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার প্রলোভন দেখিয়ে নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপির কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন