জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডব্লিউএফপি ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার উত্তরে, কেন্দ্রে ও দক্ষিণে প্রতিদিন অন্তত ১০০টি সহায়তা ট্রাক ঢোকার অনুমতি দেওয়ার জন্য।এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, গত ২১ মে অল্প পরিমাণে সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার পর, তারা কিছু সহায়তা ট্রাক পাঠাতে পেরেছে। তবে এখন পর্যন্ত যে সহায়তা পাঠানো হয়েছে, তা ২০ লাখেরও বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের এক ক্ষুদ্র অংশমাত্র।’সংস্থাটির সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে, প্রায় প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন।এছাড়া ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আিইপিসি)–এর সর্বশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ডব্লিউএফপি জানায়, সংঘাত চলতে থাকলে এবং মানবিক সহায়তা পৌঁছাতে না পারলে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।ডব্লিউএফপি আরও জানায়, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হতে পারেন। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন রুটির জন্য ব্যবহৃত আটা ৩ হাজার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং খাবার তৈরির তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন