কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী হঠাৎ হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঈদগাহ থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এদিকে আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার Read more

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার Read more

শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস
আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Read more

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন