টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তানজিদ হাসান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড।শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯টি চার ও ৪টি ছক্কায় ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ১ হাজার রান পূর্ণ করেন তিনি।এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে দ্রুততম ১ হাজার রানের নজির গড়েন তানজিদ। ৪২ ম্যাচের ৪২ ইনিংসে ১ হাজার রান করেছেন তানজিদ। এতে ভেঙে গেছে তাওহিদ হৃদয়ের রেকর্ড। বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ভাসর্নে ৪৫ ইনিংসে ১ হাজার রান করেছিলেন হৃদয়।টি-টোয়েন্টিতে দ্রুত ১ হাজার রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের ডেভিড মালানের। ২০২১ সালের মার্চে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ২৪তম ইনিংসে টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন মালান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন চালু করা Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে Read more

২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  
৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  

ভোলায় 'আমরা ভোলাবাসী'র ৬ দফা দাবী উপেক্ষা করে গ্যাস পাচারের সময় মধ্য রাতে ইন্ট্রাকো গ্যাস কোম্পানির গ্যাসবাহী ১০টি গাড়ি আটকে Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে ছাত্রলীগের এক নেতা ও তার বাবা-চাচাকে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর তিনটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন