যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে সন্ত্রাসী বোমা হামলার পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন, তবে সেই হামলা রুখে দিয়েছেন রুশ গোয়েন্দারা।রাশিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি ব্যুরো (এফএসবি) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফএসবি। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার একজন ইউক্রেনীয় সন্ত্রাসী একটি বোমাসহ বৈদ্যুতিক গাড়ি নিয়ে ক্রিমিয়া সেতুর দিকে যাচ্ছিল, তার পরিকল্পনা ছিল সেতুর একটি স্থানে গাড়িটি রেখে সরে যাওয়ার।”“গোপন সূত্রে এই খবর পেয়ে এফএসবি ওই চালককে অনুসরণ করতে থাকে এবং ক্রিমিয়া সেতুতে গাড়িটি রেখে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে। গাড়ি থেকে যে বোমাটি উদ্ধার হয়েছে, সেটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) ধরনের বোমা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে যে ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর নির্দেশেই এই কাজ করেছে সে। উদ্ধার আইডি পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি যে বোমাটি তৃতীয় কোনো দেশে তৈরি করা হয়েছে।”হামলার জন্য যে বৈদ্যুতিক শেভ্রলেট গাড়িটি ব্যবহার করা হয়েছে, সেটি রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র জর্জিয়া থেকে আনা হয়েছে বলেও জানিয়েছে হামলাকারী।২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তারপর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এই উপদ্বীপটিকে যুক্ত করার জন্য ১৯ কিলোমিটার লম্বা একটি সেতুও নির্মাণ করে। সেতুটি ‘কের্চ ব্রিজ’ নামে পরিচিত।কিন্তু রাশিয়াকে ঠেকাতে ব্যর্থ হলেও ক্রিমিয়াকে এখনও রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি ইউক্রেন। ২০২২ সাল থেকে ইউক্রেনে যে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী, তার একটি গুরুত্বপূর্ণ কারণ এটি।এর আগেও ২০২৩ সালে কের্চ সেতুতে সন্ত্রাসী বোমা হামলা চালিয়েছিল ইউক্রেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। Read more

কাল কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০% শুল্ক, মহাবিপদে ভারত
কাল কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০% শুল্ক, মহাবিপদে ভারত

ভারতের পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে Read more

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত Read more

হাজতখানার টয়লেটে পড়ে আহত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম
হাজতখানার টয়লেটে পড়ে আহত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. Read more

আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন