সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেয়া হবে।আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।উপদেষ্টা বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি– এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেয়া হচ্ছিল, ফেরত দেয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে।মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল লিটারে ১ টাকা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানার কারণে তারা এ তালা ঝুলিয়ে Read more

শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন
শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) মেতেছিল এক আনন্দময় উৎসবে "এগ্রিকার্নিভাল ১.০"। দিনভর নানা রঙের আর ঢঙে সেজেছিল সবুজ চত্বর, যেখানে শিক্ষক Read more

পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টা থেকে সর্বদলীয় Read more

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার
আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন