ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ দূর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।এদিকে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলত‌দিয়া ঘাট প্রান্তে সড়কে সি‌রিয়ালে আটকা পড়ে‌ বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।বিআইডব্লিউটিসি-র দৌলত‌দিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ৫০মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।”তিনি আরও বলেন, “বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৪টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ Read more

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন