রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেপরোয়া ও দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক মো. রফিক মিয়া (৩০) গুরুতর আহত হন।বুধবার (০৪ জুন) সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া কেনেলঘাট নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জ্যোৎস্না বেগম (৭২) গোয়ালন্দ উপজেলার শামসু মাতুব্বর পাড়ার মৃত জলিলের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া কেনেলঘাট নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে (ঢাকা মেট্রো-ল-৪৬-৪২৬২) রেজিস্ট্রেশন নম্বরের কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে জ্যোৎস্না বেগম নামে একজন পথচারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন।পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী নারীকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের
অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset
Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset

Buusti Casino arvostelu – kaikki mitä sinun tulee tietää Kun etsit uutta nettikasinoa Suomessa, yksi hakusano, jonka kohtaamme usein, on Read more

পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব
পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে Read more

প্রোপারলি খেলতে চান অভিনেত্রী তাসনুভা তিশা
প্রোপারলি খেলতে চান অভিনেত্রী তাসনুভা তিশা

আজ মাঠে গড়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 'সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি' (সিসিটি)। আসরটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তারকাদের মধ্যে নানা Read more

মাদারীপুরে নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাদারীপুরে নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে জুবায়ের সরদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন