চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।এর আগে, শনিবার তাকে বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলীর অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করা হয়।আটককৃত আব্দুল কাইয়ুম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মৃত হাফেজ আহমদের পুত্র।ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সন্দেহজনকভাবে গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুমের হাতে থাকা ২টি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালানোর সময় উদ্ধারকৃত বিদেশি মদের বোতল পাওয়া যায়। যাতে ১২টি ভদকা ও ৪টি হুইস্কিসহ মোট ১৬টি কাঁচের বোতলে ১২ লিটার মদ রয়েছে। এ সময় উপস্থিত জনসম্মুখে তাকে গ্রেফতার করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ Read more

খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ঘরের Read more

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ভাগিনার হাতে মামা খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের Read more

নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন