ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে মাহফুজা এ কথা বলেন। শরিফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে।এদিকে শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনের সমমনা দলগুলো। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে মাহফুজা এ কথা বলেন। শরিফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে।এদিকে শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনের সমমনা দলগুলো। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।বিকাল ৪টার দিকে খুলনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে কলেজ মোড় এলাকায় বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর ও সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, হামলাকারীদের গ্রেফতার করা না হলে শনিবার বিকাল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সকড় অবরোধ করা হবে। জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ৫টার দিকে যান চলাচল শুরু করে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই Read more

চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: মৎস্য উপদেষ্টা
বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের জলসীমা থেকে আর অন্য দেশের কেউ মাছ শিকার করে নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন